রামিসা ধর্ষণ ও হত্যা মামলা দ্রুত সম্পন্নের বিষয়ে নজর রাখতে হবে: চিফ প্রসিকিউটর

আপডেট : ২৪ মে ২০২৬, ১৬:৩২

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা হাইকোর্টে যাতে দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।  

রোববার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ২৪ এর ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর সামনে আসতে থাকে তৎকালীন শেখ হাসিনা সরকারের শাসন আমলের গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ারসহ বিভিন্ন অপকর্মের ফিরিস্তি। এ বিষয়ে তদন্তও চলমান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

জুলাই গণঅভ্যুত্থানে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না। তিনি জানান, সব ধরনের মামলা যাচাই-বাছাই চলছে।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের ১৫০টি মামলা তদন্ত চলমান, ৩১টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। ২২টি মামলার বিচার কাজ চলছে, ২টি মামলা রায়ের জন্য অপেক্ষমান রয়েছে।

আমিনুল ইসলাম সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে বলেন, এত বছরেও সাগর-রুনির তদন্ত শেষ না হওয়া দুঃখজনক। আর রামিসা ধর্ষণ ও হত্যা মামলা হাইকোর্টে যাতে দ্রুত শেষ হয় সে বিষয়ে নজর রাখতে হবে।

 
ইত্তেফাক/এসজে