আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় বিচার ব্যবস্থা স্থবির হয়ে গেছে: ব্যারিস্টার খোকন

আপডেট : ২৪ মে ২০২৬, ১৬:৫৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যাপ্ত বিচারক না থাকায় বিচার ব্যবস্থা স্থবির হয়ে গেছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রোববার (২৪ মে) দুপুরে সুপ্রিম কোর্ট অ্যানেক্সে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় শিশু রামিসা হত্যার মতো স্পর্শকাতর মামলাগুলো দ্রুত আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আহ্বানও জানান তিনি।

এছাড়া মামলাজট কমাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টে পর্যাপ্ত বিচারপতি নিয়োগের দাবি জানান সুপ্রিম কোর্ট বার সভাপতি।

ইত্তেফাক/এনএ