ঢাকায় ভূমিকম্প অনুভূত

আপডেট : ২৬ মে ২০২৬, ১২:২৮

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে। 

ময়মনসিংহ থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে এর অবস্থান ছিল। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়েছে।

ইত্তেফাক/এমএএম