নাইট রাইডার্সের কোচ ম্যাককালাম

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০২:১২

নাইট রাইডার্সদের সঙ্গে তার সম্পর্ক অনেক দিনের। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাই এই গ্রুপের সঙ্গেই যোগ দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ এবং কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে আগামী মৌসুমে কাজ করবেন। 

ত্রিনবাগো নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স এই দুইটি দলেরই মালিক এক। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ম্যাককালাম। এরপর গত তিন বছর বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে গেছেন। অবশেষে সম্প্রতি জানিয়েছেন, আর কোনো ধরনের ক্রিকেটই খেলবেন না। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগে যে শেষ ম্যাচ খেলেছিলেন টরোন্টোর হয়ে সেটাই ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইল। 

এর আগেই অবশ্য ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ম্যাককালাম। সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক মূলত জায়গা নেবেন সাইমন ক্যাটিচের। যিনি এর আগে ত্রিনবাগোর প্রধান কোচ ও কলকাতার সহকারী কোচ ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি