মিয়ানমারে ভূমিধসে নিহত ১০

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৩:০৭

মিয়ানমারে ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। শুক্রবার অতিবৃষ্টির ফলে দেশটির দক্ষিণাঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

খবরে বলা হয়েছে, মিয়ানমারের দক্ষিণাঞ্চলে বন্যার কারণে কারণে অন্তত ১২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির মোন রাজ্যের পৌর কর্পোরেশনের কর্মকর্তা থিন লে ওয়ার অং রয়টার্সকে বলেন, থাপিও কোনে গ্রামে হওয়া এই ভূমিধসে পাঁচজন পুরুষ ও সমসংখ্যক নারীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় কোনো কোনো সংবাদ মাধ্যমে মৃতের সংখ্যা ২৩ জন পর্যন্ত উল্লেখ করা হয়েছে। 

আরও পড়ুন : খুলনা জিআরপি থানায় গৃহবধূ ধর্ষণ, ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা

উদ্ধারকারী দলের একজন সদস্য বলেন, আমি নিজে অনেককে জোরে কান্না করতে শুনেছি। তবে এখন হয়তো তাদের আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়।  

সরকারি সূত্রে জানা গেছে, অন্যান্য শহরেও বাড়িঘর ও স্কুল প্লাবিত হয়েছে। সামনের দিনগুলোতে আরও ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 

ইত্তেফাক/কেআই