চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৪ জুন) দিবাগত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওই সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতার মুখে তাদের পুশইন সম্ভব হয়নি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির সদস্যরা সংবাদ পেয়ে ওই সীমান্ত এলাকায় যান। তারা জানতে পারেন ভারতীয় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২০৩/৬-আর পিলারে কাছ দিয়ে ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে। বর্তমানে তারা ওই সীমান্তে অবস্থান করছে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।
বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ২৮ জন ব্যক্তিকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, তাৎক্ষণিক বিজিবির পাল্টা ফায়ার