বিজিবির তৎপরতায় অবশেষে দু'দিন পর ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শূন্যরেখায় পুশইনের জন্য জড়ো করা ১১ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৭ জুন) দিবাগত রাত ৩ টার সময় ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতের অভ্যন্তরে শূন্যরেখায় পুশইনের শিকার ১১ ব্যক্তি দুদিন ধরে খোলা আকাশের নিচে ঝড়, বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করছিলেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

