ডিএমপিতে তিন যুগ্ম কমিশনারের নতুন দায়িত্ব

আপডেট : ১১ জুন ২০২৬, ০১:৫৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনএন