বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক মেক্সিকো। প্রথম ম্যাচের একাদশে বেশ চমক দেখিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলকিপার গুইয়ের্মো ওচোয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন তিনি।
পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা গোলরক্ষক ওচোয়ার জায়গায় পোস্ট সামলাবেন রাউল রানহেল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জাতীয় দলের জার্সিতে এটি ১৫তম ম্যাচ।
অন্যদিকে, কোচ হুগো ব্রুস তার দলে বড় ধরনের পরিবর্তনের পথে না হেঁটে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসের ওপরই বেশি আস্থা রেখেছেন। গোলপোস্টের নিচে রয়েছেন অধিনায়ক রনউইন উইলিয়ামস এবং দলের আক্রমণভাগের নেতৃত্বে আছেন লাইল ফস্টার। ৪৮ দলের এই বিশাল ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ দিয়েই।
মেক্সিকোর একাদশ: রাউল রানহেল, সেজার মন্টেস, জোহান ভাসকুয়েজ, ইসরায়েল রেয়েস, জেসুস গ্যালার্দো, এরিক লিরা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, রাউল হিমেনেজ, জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।
দক্ষিণ আফ্রিকার একাদশ: রনউইন উইলিয়ামস, অব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, এনকোসিনাথি সিবিসি, খুলিসো মুদাউ, ইমে ওকোন, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোল, জেইডেন অ্যাডামস, লাইল ফস্টার ও ইকরাম রেইনার্স।

