বিশ্বকাপে নামার আগে দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:৫০

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে বড় উদ্বেগ দেখা দিয়েছে আলবিসেলেস্তেদের শিবিরে। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন। যা কোচ লিওনেল স্কালোনির চিন্তা বাড়িয়েছে। 

জানা গেছে, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো চোটজনিত সমস্যায় ভুগছেন। এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। ফলে বুধবার (১০ জুন) দলের মূল অনুশীলনের বাইরে আলাদা কাজ করেছেন তারা।

চোটে পড়লেও আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই। যদিও তালিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আর্জেন্টাইন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তালিয়াফিকোর সমস্যা গুরুতর নয়। তবুও আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার আরও মূল্যায়ন করা হবে। উন্নতি হলে বিশ্বকাপ দলে থাকছেন নিশ্চিতভাবেই। এদিকে গঞ্জালেসের পরিস্থিতিও নজরে রাখছে টিম ম্যানেজমেন্ট। কারণ, তিনি আগে থেকেই চোট কাটিয়ে ফিরছিলেন।

ইত্তেফাক/জেডএইচ