কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার

আপডেট : ১৩ জুন ২০২৬, ০০:৪০

পর্দা উঠেছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তবে এখনও কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার থমাস পার্টি। যার কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। যা ঘানার জন্য বড় ধাক্কা। 

ঘানার মিডফিল্ডার পার্টির বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। 

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। নিজেকে নির্দোষ দাবি করেছেন পার্টি। আগামী বছর এ মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

 

ইত্তেফাক/জেডএইচ