৪০ বছর পর পুরোনো অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে ব্রাজিল

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:২৫

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ইনজুরির কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমার— এমন গুঞ্জন আগে থেকেই ছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এই ম্যাচে একাদশে থাকবে না নেইমার। 

এর ফলে ব্রাজিলের দীর্ঘ ঐতিহ্যের অবসান ঘটাবে। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে কোনো ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে সেলেসাওরা। 

এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি ১০ নম্বর জার্সিধারী জিকো। মরক্কোর বিপক্ষে নেইমার না খেললেই দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ‘নাম্বার টেন’ ছাড়া খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মোকাবিলা করবে ব্রাজিল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিস্তারিত কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি করছেন, আগামী সপ্তাহেই পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন নেইমার।

ইত্তেফাক/জেডএইচ