মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে শুরু হবে ম্যাচটি। নেইমার খেলতে না পারায় এই ম্যাচে ‘নাম্বার টেন’ ছাড়ায় মাঠে নামছে সেলেসাওরা।
কোচ কার্লো আনচেলত্তি মরক্কোর বিপক্ষে বড় চমক হিসেবে স্ট্রাইকার ইগর থিয়াগোকে একাদশে রেখেছেন। ভিনিসিয়ুস জুনিয়র এবং রাফিনহার সঙ্গে আক্রমণভাগের মূল দায়িত্ব সামলাবেন তিনি।
অভিজ্ঞ দানিলোর জায়গায় রক্ষণে থাকছেন আইবানেজ। গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং অভিজ্ঞ মার্কিনিওসের সঙ্গে ফুল-ব্যাক পজিশনে সাম্বার গতি সচল রাখবেন দগলাস সান্তোস।
মাঝমাঠের দখল ধরে রাখার গুরুদায়িত্ব থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেস এবং প্লে-মেকার লুকাস পাকেতার ওপর।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

