সিরাজগঞ্জে ১১ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৩:০৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ঘুরকা ইউনিয়নের দাদপুর দাসপাড়া এলাকায় ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিযোগে জানা যায়, একই এলাকার হানিফ শেখ (৪০) কৌশলে শিশুটিকে বিদ্যালয়ের নিকটবর্তী একটি পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত এর আগেও শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় শিশুটি ঘটনাগুলো গোপন রাখে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির আচরণে পরিবর্তন ও শারীরিক অসুস্থতার লক্ষণ দেখে তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি ঘটনার বিস্তারিত বর্ণনা করে। পরে পরিবারের সদস্যরা আলোচনা করে অভিযুক্তকে কৌশলে বিদ্যালয়ের পাশে ডেকে এনে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে পুলিশকে অভিহিত করেন। পুলিশ ঘটনা স্থলে পৌছে অভিযুক্তকে আটক করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, অভিযুক্ত হানিফ শেখকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালেই আইনের আশ্রয় নেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়।

ইত্তেফাক/এএইচপি