জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে অনুশীলনে পর্তুগাল

আপডেট : ১৫ জুন ২০২৬, ১৫:২২

মায়ামির তীব্র রোদ আর অনুশীলনের মাঠের চেনা কোলাহলের মধ্যেও পর্তুগাল শিবিরে ভর করেছিল এক নিবিড় আবেঘন আবহ। উত্তর আমেরিকায় নিজেদের বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগ মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার সতীর্থদের হাতে দেখা গেল এক বিশেষ রিস্টব্যান্ড। 

এটি গত বছর এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ও অকালমৃত্যুবরণ করা লিভারপুল ও পর্তুগালের সাবেক ফরোয়ার্ড দিয়েগো জোতার প্রতি এক গভীর হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি। দেশের হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৪টি গোল করা এবং পর্তুগালকে নেশনস লিগ জেতাতে অনবদ্য অবদান রাখা এই উইঙ্গার ছিলেন ড্রেসিংরুমের সংস্কৃতির অন্যতম প্রধান প্রাণশক্তি।

আগামী ১৭ জুন গ্রুপ 'কে' এর উদ্বোধনী ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামার আগে প্রিয় সতীর্থের এই আকস্মিক শূন্যতাকে মাঠের ভেতরে ও বাইরে পরম মমতায় আগলে রাখছে গোটা পর্তুগাল দল।

মন্তেনেগ্রো পুরো দলের সঙ্গে এক বিশেষ বিদায়ী সাক্ষাৎ করেন। সেখানেই তিনি ব্যক্তিগত উপহার হিসেবে খেলোয়াড়দের হাতে এই বিশেষ রিস্টব্যান্ড তুলে দেন। পিএসজি তারকা মিডফিল্ডার ভিতিনিয়া গণমাধ্যমের কাছে এর ব্যাবহারিক দিক তুলে ধরে জানান, রিস্টব্যান্ডগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা ফিফার মাঠের ভেতরের সব কঠোর নিয়মকানন ও স্পেসিফিকেশন নিখুঁতভাবে মেনে চলে। ফলে খেলোয়াড়রা চাইলে অনায়াসেই এটি পরে ম্যাচের সময় মাঠে খেলতে নামতে পারবেন। 

এই ব্যান্ডের ওপর বর্তমান দলের সব খেলোয়াড়ের নামের পাশাপাশি অত্যন্ত যত্ন সহকারে খোদাই করা রয়েছে দিয়েগো জোতার বিশেষ নাম। প্রধানমন্ত্রী ফুটবলারদের বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন যে, তারা এটি কখন, কীভাবে বা দিনের কোন মুহূর্তে ব্যবহার করবেন। পর্তুগিজ ফুটবলাররা চরম ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে এই উপহার গ্রহণ করে পুরো বিশ্বকাপ জুড়েই এটি পরিধানের সিদ্ধান্ত নিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ