হোঁচট খেয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরুটা ভালো না করলেও ব্রাজিল দল নিয়ে আশাবাদী দেশটির সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার কাকা। তার বিশ্বাস, অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ঘুরে দাঁড়াবে সেলেসাওরা।
কাকা বলেছেন, ‘বিশ্বকাপে চাপের মুহূর্ত সামলানোর অভিজ্ঞতা আনচেলত্তির আছে এবং সেটাই ব্রাজিলের বড় শক্তি হতে পারে। কোনো দলই প্রথম ম্যাচে বিশ্বকাপ জিততে পারে না।’
গত আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবুও শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার উদাহরণ টেনে কাকা বলেন, 'শুরুর ম্যাচে হারলেও পরবর্তীতে শিরোপা জেতা সম্ভব।’
আগামী ২০ জুন 'সি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৫ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মোকাবিলা করবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

