ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১৩

আপডেট : ১৬ জুন ২০২৬, ১৫:৫৯

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৪১২ জন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইত্তেফাক/এমএএম