আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে মেসি

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৬:০৯

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচে শুরুর একাদশে লিওনেল মেসিকে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি। এটি তার ২০০তম ম্যাচও।

ডান হাতের অনামিকা আঙুলে হাড় ভাঙা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মূল গোলরক্ষক হিসেবে তাকেই রাখা হয়েছে। এই চোটের কারণে আগের প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারেননি তিনি। 

রক্ষণভাগে ডানপ্রান্তে নাহুয়েল মোলিনার সঙ্গে লড়াইয়ে এগিয়ে গিয়ে একাদশে সুযোগ পেয়েছেন গনসালো মন্তিয়েল। চোট থেকে ফিরে ক্রিশ্চিয়ান রোমেরোও শুরু থেকেই খেলবেন, তার সঙ্গী লিসান্দ্রো মার্টিনেজ। বাঁ প্রান্তে চোটের কারণে নিকোলাস তাগলিয়াফিকো না থাকায় দায়িত্ব পেয়েছেন ফাকুন্দো মেদিনা।

মধ্যমাঠে স্কালোনি ভরসা রেখেছেন পরীক্ষিত ত্রয়ী রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ওপর। আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে থাকছেন থিয়াগো আলমাদা ও দারুণ ছন্দে থাকা লাউতারো মার্টিনেজ। অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফিরলেও হুলিয়ান আলভারেজকে বেঞ্চে রাখা হয়েছে; ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে নামানোর পরিকল্পনা রয়েছে কোচের।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি (অধিনায়ক), থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ।

আলজেরিয়ার একাদশ: লুকা জিদান; রাফিক বেলঘালি, আইসা মান্দি (অধিনায়ক), রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি; ফারেস শাইবি, হিচাম বুদাউই, নাবিল বেনতালেব, ইব্রাহিম মাজা; আমিন গুইরি, আনিস হাজ মুসা।

ইত্তেফাক/জেডএইচ