ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোল খেয়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে হাল ছাড়েনি তারা। দুর্দান্ত খেলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ১-১ গোল ড্র করে মাঠ ছেড়েছে দু'দল।
দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র দু'দলই হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। এই ড্রইয়ের দলে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখলো এই দু'দল।
ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পায় চেক প্রজাতন্ত্র। যা এবারের বিশ্বকাপের দ্রুততম গোল। ডান প্রান্ত ধরে বাড়ানো একটি লম্বা থ্রো তাড়া করে বল নিয়ন্ত্রণে নেন হ্লোজেক। সেখানে থেকে ডি-বক্সে বল বাড়িয়ে দেন। সেখানে সোইকার সঙ্গে দারুণ এক ওয়ান-টু পাসে বল দেয়া-নেয়া করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রের সাদিলেক।
এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। ৮৩ মিনিটের পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা।

