বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবিলা করবে ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর জয় পেতে মরিয়া সেলেসাওরা।
হাইতির বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল। মরক্কো বিপক্ষে একাদশে থাকা ইবানেজ ও ইগর থিয়াগো জায়গা হারিয়েছেন। তাদের জায়গায় শুরুর একাদশে এসেছেন দানিলো ও মাথিউস কুনহা।
চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র এই ম্যাচে থাকছেন না। এমনকি ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়াতেও আসেননি তিনি। নেইমার নিউ ইয়র্কের নিউ জার্সিতে থাকবেন। সেখানে ইনজুরি পুনর্বাসনের কাজ করবেন তিনি।
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

