যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বাস্তবায়িত হলে তেহরানের জন্য আবারও বড় পরিসরে তেল ও জ্বালানি রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের উৎপাদন সক্ষমতা এবং বর্তমান আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় ইরান তেল বিক্রি থেকে বছরে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি আয় করতে পারে। এতে দীর্ঘদিনের চাপের মুখে থাকা দেশটির অর্থনীতিতে নতুন গতি ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
একই সঙ্গে সম্ভাব্য চুক্তির আগাম ইঙ্গিত হিসেবে কয়েকটি ইরানি তেলবাহী ট্যাংকার ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া চলতি সপ্তাহে এসব জাহাজের কিছু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ রেখা অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের তেল রপ্তানির পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাব্য প্রাথমিক সংকেত।

