‘কোনো খেলাই সহজ নয়, আর্জেন্টিনা সহজ বানিয়ে ছেড়েছে’

আপডেট : ২১ জুন ২০২৬, ২১:৫৪

২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। ম্যাচের আগে ও পরে কথার লড়াইয়ের সঙ্গে মাঠেও তর্কে জড়ান দুই দলের ফুটবলাররা। 

ম্যাচে ২–২ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় পায় আর্জেন্টিনা। ওই শুটআউটের প্রথম শটটাই মিস করেন ভার্জিল ভ্যান ডাইক। শেষ পর্যন্ত ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা। 

এবারের বিশ্বকাপও দুর্দান্তভাবে শুরু করেছে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। 

বর্তমান চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে ভ্যান ডাইককে। তিনি বলেন, ‘আমি সব ম্যাচ দেখছি। আর্জেন্টিনা যেভাবে বিশ্বকাপ শুরু করেছে, তাতেই বোঝা যায় তারা সত্যি সত্যিই তাদের শিরোপা ধরে রাখতে চায়। কোনো খেলাই সহজ নয়, কিন্তু আর্জেন্টিনা এটাকে একদম সহজ বানিয়ে ছেড়েছে।’ 

I don't care' - Van Dijk gives bitter response on his World Cup favourites  after Netherlands exit to Argentina | Goal.com

আর্জেন্টিনার মতো নেদারল্যান্ডসও বিশ্বকাপের শুরুটা খুব ভালো করেছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২–২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে গতকাল সুইডেনকে ৫–১ গোলে হারিয়েছে তারা। ২৬ জুন শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া।

ইত্তেফাক/জেডএইচ