অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেও কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। অনুশীলন শিবির থেকে সময় বের করে তারা নাপিতের কাছে যান এবং নতুন সাজে ধরা দেন।
আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও ডি পলের নতুন লুকের ছবি প্রকাশ করেন। বহু বছর ধরেই জাতীয় দলের ফুটবলারদের চুলের সাজসজ্জার দায়িত্ব পালন করছেন তিনি।
মেসি তার পরিচিত লুকেই ফিরেছেন। বিশ্বকাপে অংশ নিতে আসার সময় তার চুল কিছুটা লম্বা থাকলেও এবার সেটি ছোট ও পরিপাটি করে ছাঁটিয়েছেন। বড় কোনো পরিবর্তন না আনলেও নতুন হেয়ারকাটে তাকে আগের চেয়ে আরও গোছানো দেখাচ্ছিল।
অন্যদিকে, ডি পলও চুল ছাঁটিয়ে নতুন রূপে হাজির হয়েছেন। তার লুকে নাটকীয় পরিবর্তন না এলেও ছোট ও পরিচ্ছন্ন হেয়ারকাটে তাকে বেশ সতেজ দেখিয়েছে। একসময় ব্যতিক্রমধর্মী চুলের স্টাইলের জন্য পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি তুলনামূলক সহজ ও মার্জিত সাজকেই প্রাধান্য দিচ্ছেন।
প্রকাশিত ছবিগুলোতে দুই ফুটবলারকেই হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা বেশ নির্ভার সময় কাটিয়েছেন বলেই মনে হয়েছে।
উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে।

