এফডিসিতে কোরবানি দেওয়া ৪টি গরুর মাংস বিতরণ করলেন পরী

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ২১:৩৫

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এবার চারটি গরু কোরবানি করেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি। সোমবার বিকেলে  সেই কোরবানি মাংস নিজ হতে বিতরণ করেছেন তিনি।

জানা গেছে, ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। হাটে গিয়ে নিজেই দেখে শুনে ক্রয় করেন চারটি গরু। চারটি গরু এফসিডিসির অসচ্ছল শিল্পীদের জন্য কোরবানি করে সেই মাংস বিতরণ করেন পরীমণি।

প্রসঙ্গত, ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি দিয়ে পরীর কোরবানি শুরু হলেও পরের পর দুইটা এবং তার পরের বছর তিনটা গরু কোরবানি দেন এ নায়িকা। এ ধারাবাহিকতা এফডিসিতে এ বছর চারটা গরু কোরবানি দিলেন তিনি।

ইত্তেফাক/বিএএফ