পেনাল্টি থেকে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতাম না: মেসি

আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:৪৯

আরও একবার ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। তার জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসির নৈপুণ্যে টানা দুই জয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। 

তবে ম্যাচের শুরুটা ভালো হয়নি মেসির। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। যা কিছুটা চাপে ফেলে দিয়েছিল পুরো দলকে। তবে ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে ঠিকই দলকে লিড এনে দেন মেসি।

 

এরপর ম্যাচের যোগ করা সময়ে ফের গোলের দেখা পান আর্জেন্টিনার অধিনায়ক। আর্জেন্টিনার পাঁচ গোলের সবগুলো মেসিরই। ম্যাচ শেষে মেসি বললেন, ‘আমি এই জয়ের জন্য সত্যিই খুব খুশি, বিশেষ করে এই জয় পেয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জয় ছিল, অনেক লড়াই করে ও যোগ্য দল হিসেবেই আমরা এটি পেয়েছি। সামনের দিনগুলোর জন্য এটি আমাদের মনে এক ধরণের প্রশান্তি দিচ্ছে।’

দল একটু চাপে ছিল স্বীকার মেসি বলেন, ‘এটাই বিশ্বকাপ, এখানকার প্রতিটি ম্যাচই খুব হাড্ডাহাড্ডি আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমি খুব খুশি। আমরা (নকআউট) নিশ্চিত করেছি। এই ছয় পয়েন্ট পাওয়ার কারণে আমরা এই সপ্তাহ স্বস্তিতে কাটাতে পারবো।’

মিরোস্লাভ ক্লোসার রেকর্ডটি নিজের করে নেওয়ার প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে ঘটেছে তা সত্যিই চমৎকার। আজ আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, যেটা থেকে ব্যবধান আরও বাড়াতে পারতাম। কিন্তু আমি সেই পেনাল্টিতে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতামও না। আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না। তবে ফলাফল, পারফরম্যান্স ও দলের কাজে আমি অত্যন্ত খুশি।’

অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলের মাধ্যমে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে শীর্ষে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবল। এ প্রসঙ্গে মেসি বলেন, ‘পুরো বিষয়টি যেভাবে ঘটেছে তা সত্যিই চমৎকার। আজ আমি একটি পেনাল্টি পেয়েছিলাম, যেটা থেকে ব্যবধান আরও বাড়াতে পারতাম। কিন্তু আমি সেই পেনাল্টিতে গোল হলে হয়তো বাকি দুটি গোল পেতামও না। আপনি কখনোই নিশ্চিত করে বলতে পারেন না। তবে ফলাফল, পারফরম্যান্স ও দলের কাজে আমি অত্যন্ত খুশি।’

ইত্তেফাক/জেডএইচ