রোনালদোর পর নুনো মেন্ডিসের গোলে ব্যবধান বাড়ালো পর্তুগাল

আপডেট : ২৩ জুন ২০২৬, ২৩:৩৩

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে পর্তুগাল। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর স্কোরশিটে নাম লিখিয়েছেন নুনো মেন্ডিস। এতে ২-০ গোলে এগিয়ে আছে পর্তুগাল। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই বল জালে জড়ান রোনালদো। 

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

এরপর ম্যাচের ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। নুনো মেন্ডিসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।

ইত্তেফাক/জেডএইচ