বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রাজসিক প্রত্যাবর্তন করেছেন রোনালদো।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই বল জালে জড়ান রোনালদো।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
এরপর ম্যাচের ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। নুনো মেন্ডিসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।
ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পান রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনালদো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল এখন ১০।

