বিশ্বকাপের মাঝেই মাকে হারালেন ফ্রান্সের কোচ 

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:১৬

ফুটবল বিশ্বকাপের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর কারণে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশম। 

শুক্রবার (২৬ জুন) বোস্টনে বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম। 

Pogba's ban saddens me - France coach, Didier Deschamp reacts - Daily Post  Nigeria

মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।

বিবৃতিতে এফএফএফ জানিয়েছে, ‘আজ (মঙ্গলবার) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’

 

ইত্তেফাক/জেডএইচ