বল দখল ও একের পর আক্রমণ করে করেছে ইংল্যান্ড। তবে দুর্দান্ত প্রতিরোধে হ্যারি কেইন-বেলিংহ্যামদের বঞ্চিত করেছে ঘান। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে দু'দল।
বোস্টন স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের ম্যাচে ঘানার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। কিন্তু একের পর এক চেষ্টা করেও গোল আদায় করতে পারেননি হ্যারি কেইনরা। এতে গোলশূন্য থেকে সমতায় যায় ইংলিশরা।
বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।
ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার প্রচেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। এই আক্রমণে বল একবার লাগে পোস্টে। ফিরতি বলে জোরালো শট করেন হ্যারি কেইন। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে মাঠ ছাড়ে ইংলিশরা।

