বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। ম্যাচের শুরুটাও ভালো হয়েছে সেলেসাওদের। ভিনিসিয়ুসের গোলের লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার না করে প্রথম ছোঁয়াটাই নড়বড়ে করে ফেলেন ম্যাকেনা।
সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।

