ভিনিসিয়ুসের পর কুনহার গোলে লিড বাড়লো ব্রাজিলের 

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:৩৬

স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল ব্রাজিল। ভিনির পর এবার স্কোরশিটে নাম লিখালেন ম্যাথুউস কুনহার। এতে ৩-০ গোলে এগিয়ে আছে সেলেসাওরা। 

ম্যাচের ৮ মিনিটে তরুণ উইঙ্গার রায়ান স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনাকে চাপে ফেলেন। এমন পরিস্থিতিতে বল দূরে ক্লিয়ার না করে প্রথম ছোঁয়াটাই নড়বড়ে করে ফেলেন ম্যাকেনা। 

সুযোগটা কাজে লাগিয়ে বল দখলে নেন ভিনিসিয়ুস। গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এরপর ম্যাচের ২৫ মিনিটে আবারও স্কটল্যান্ডের জালে বল পাঠান ভিনি। তবে গোলের আগে স্কটিশ ডিফেন্ডারকে ফাউল করায় ভিএআর যাচাইয়ের পর বাতিল করা হয় গোলটি। 

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবার গোলের দেখা পান ভিনিসিয়ুস। ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি ভিনির চতুর্থ গোল। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গুমাইরেসের পাস থেকে বল জালে জড়ান ম্যাথুউস কুনহা। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।  

 

ইত্তেফাক/জেডএইচ