প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন ‘তিয়াওইউথাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছান।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি ছিয়াং।
বিকেল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এ বৈঠক শুরু হয় বলে জানা যায়।
বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের নেতৃত্বে আছেন চীনের প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক ১৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি সই হয়েছে।