গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছে জার্মানি। শুরুটা বেশ ভালোই করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ২ মিনিটেই গোলের দেখা পেয়েছিল তারা। তবে সেই গোল শোধও করেছে ইকুয়েডর।
ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই গোলের দেখা পায় জার্মানি। বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।
শুরুতেই গোল হজম করে কিছুটা চমকে যায় ইকুয়েডর। তবে ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি তারা। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে।
এতেই ম্যাচে সমতায় ফেরে ইকুয়েডর। এবার বিশ্বকাপে এটাই তাদের প্রথম গোল।

