শেরপুরের নালিতাবড়ীতে মিছিলের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয় বলে জানিয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়ক থেকে তাদের করা হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত নেতাকর্মী দৌড়ে পালিয়ে যায়।
আটকরা হলেন, যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটিগাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে বিকেল ৩টার দিকে প্রায় অর্ধশত কর্মী-সমর্থক কাপাশিয়া এলাকায় মিছিল বের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মিছিলে অংশ নেওয়া ৫ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লোক ভাড়া করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩