গ্রুপ 'আই' থেকে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামছে এই দু'দল। ফুটবলপ্রেমীদের কাছে ম্যাচটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে দুই কিলিয়ান এমবাপ্পে ও আলিং হালান্ডের কারণে।
তবে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে হালান্ডকে রাখেননি নরওয়ে কোচ স্টালে সোলবাক্কেন। তবে এমাবাপ্পেকে ঠিকই একাদশে রেখেছে ফরাসিরা। হালান্ডকে শেষ ৩২ রাউন্ডের ম্যাচে পূর্ণ ফিট চান কোচ সোলবাক্কেন। তাই ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে তাকে রাখেননি।
অন্যদিকে, ফ্রান্সের একাদশে চারটি পরিবর্তন এসেছে। অ্যাটাকিং মিডফিল্ডার দেজিরে দুয়ে ফিরেছেন একাদশে।
নরওয়ে একাদশ: এগিল সেলভিক (গোলরক্ষক), লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিশ্চিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।
ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে।

