ব্যর্থতার দায় স্বীকার করলেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০০:০৬

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি তারা। এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন দলটির আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা।

স্পেনের কাছে ১-০ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় উরুগুয়ের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নেন কোচ মার্সেলো। 

একরাশ হতাশা নিয়ে তিনি বলেন, 'উরুগুয়ের ফুটবলকে আমি যা দিয়েছি তা কিছুই না, কারণ ইতিবাচক ফলাফল ছাড়া তিন বছর ধরে জাতীয় দলের পেছনে একজন কোচের যেকোনো অবদানই বৃথা।'

উরুগুয়ের কোচ আরও বলেন, 'যদি জিজ্ঞেস করেন তারা আমাকে কীভাবে মনে রাখবে, তবে তারা আমাকে এমন একজন হিসেবেই মনে রাখবে যে আসলে কিছুই রেখে যায়নি।'

এই বিদায়ের মাধ্যমে বিয়েলসার তিন বছরের মেয়াদের একটি বিশৃঙ্খল অবসান ঘটল, যা দলের ভেতরের কলহ এবং কাঠামোগত উত্তেজনার খবরের কারণে আগে থেকেই মেঘাচ্ছন্ন ছিল।

বিয়েলসা বলেন, 'সাংবাদিক, উরুগুয়ের সমর্থক—আপনারা সবাই যা ঘটেছে তার জন্য আমাকেই দোষারোপ করতে চান, এবং আমাকে অবশ্যই সেই দোষ মেনে নিতে হবে। এটাই একমাত্র সঠিক কাজ।'

তিনি আরও বলেন, 'আমাকে অত্যন্ত যোগ্য খেলোয়াড়দের একটি দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং আমি কেবল তাদের থেকে সেরাটা বের করে আনতে ব্যর্থ হয়েছি।'

ইত্তেফাক/জেডএইচ