২৪ বছর পর নকআউটে পিছিয়ে পড়েও জয় পেলো ব্রাজিল

আপডেট : ৩০ জুন ২০২৬, ০১:৪৩

এবারের বিশ্বকাপে হচ্ছে একের পর এক রেকর্ড। জাপানের বিপক্ষে নকআউট রাউন্ডের ম্যাচেও রেকর্ড গড়েছে ব্রাজিল। ২৪ বছর পর নকআউটে পিছিয়ে পড়েও জয়ের দেখা পেলো সেলেসাওরা। 

বিশ্বকাপে নকআউট রাউন্ডে প্রথমে গোল খেয়ে ২০০২ সালের পর কোনো ম্যাচ জিতেনি ব্রাজিল। শেষবার ইংল্যান্ডের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও জিতেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার (২৯ জুন) জাপানের বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়ে ব্রাজিল। পরে দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোল করে সমতায় ফেরান। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে মার্টিনেলির গোলে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।

এতে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটপর্বে পিছিয়ে পড়েও জেতার রেকর্ড গড়লো ব্রাজিল। এই জয়ে শেষ ষোলোতে পা রাখলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। 

ইত্তেফাক/জেডএইচ