শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে জার্মানি। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানরা। তবে বিরতির পরই সমতায় ফেরে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয়েছে নির্ধারিত সময়ের খেলা। ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
প্রথমার্ধে জার্মানি ৭৮ শতাংশ বল দখলে রাখে। তবে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। এই সময়ে জার্মানি চারটি শট নিলেও সবগুলো ছিল লক্ষ্যের বাইরে।
অন্যদিকে, প্যারাগুয়ে তিন শটের মধ্যে দুটি লক্ষ্যে রেখে একটিতে সফল হয়েছে। ম্যাচের ৪২ মিনিটে মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে জার্মানির জালে বল জড়ান ফরোয়ার্ড হুলিও এনসিসো। এতেই পিছিয়ে পড়ে জার্মানি।
বিরতি থেকে ফিরে গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি। ৫৪ মিনিটে মিনিটে অবশেষে গোলের দেখা পায় তারা। দারুণ এক হেডে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান কাই হাভার্টজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি।

