হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হয়েছে, তাতে সন্তোষ্ট নন রাষ্ট্রপক্ষ। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করবো আমরা-এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
এর আগে, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এদিকে এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।
অপরদিকে জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে বলে দাবি করেন ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

