‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:২৮ পিএম

শুরু হলো জুলাই....ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার মাস। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়।

১৪ জুলাই শেখ হাসিনার "রাজাকারের নাতি-নাতনি" মন্তব্যের পর আন্দোলন নতুন মোড় নেয়।

সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে স্লোগান দেন, "তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার।"

পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা এবং ১৬ জুলাই ছয়জন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মৃতের সংখ্যা বাড়তে থাকে।

১৮ জুলাই ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামানো যায়নি; বরং আরও বেশি মানুষ রাজপথে নামেন।

৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক এবং বর্তমানে এমপি নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঐতিহাসিক এক দফা ঘোষণা করেন।

৫ আগস্ট 'লং মার্চ টু ঢাকা' কর্মসূচিতে লাখো মানুষের অংশগ্রহণের মুখে শেখ হাসিনা ভারত চলে যেতে বাধ্য হন।

এ বছর গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইজুড়ে কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন।

ইত্তেফাক/আরআর