জোতার মৃত্যুবার্ষিকীতে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে পর্তুগাল

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০১:২৫

পর্তুগালের সাবেক ফরোয়ার্ড ডিয়োগো জোতার মৃত্যুবার্ষিকীর দিনে মাঠে নামবে রোনালদো-ভিতিনিয়ারা। ২০২৬ বিশ্বকাপের নক-আউটের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে পর্তুগাল। শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। 

পর্তুগিজদের জন্য এই দিনটি শুধু মাঠের লড়াইয়ের নয়, বরং তাদের সাবেক এই সতীর্থের স্মৃতি ও সম্মান জড়িয়ে থাকার এক বিশেষ দিন। সাবেক লিভারপুল তারকা জোতার এই বিশেষ দিনে পুরো দলই চাইছে মাঠের পারফরম্যান্সে তাকে স্মরণ করতে।

২০২৫ সালের তেসরা জুলাই ভাই আন্দ্রেকে নিয়ে নিজেই গাড়ি (ল্যাম্বরগিনি) চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা।

ইত্তেফাক/জেডএইচ