এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৪:১৬

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে পর্তুগাল। শুক্রবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ম্যাচটি। হাইভোল্টেজ এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে পর্তুগাল। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।

পর্তুগাল ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছে। এই ম্যাচে জোয়াও ফেলিক্সের জায়গায় একাদশে সুযোগ দেয়া হয়েছে রাফায়েল লিয়াওকে। গোলবারের নিচে থাকছেন দিয়োগো কস্তা। রক্ষণভাগে জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা ও নুনো মেন্দেস। মাঝমাঠে জোয়াও নেভেস, ভিতিনিয়া ও ব্রুনো ফার্নান্দেস। আক্রমণভাগে থাকছেন পেদ্রো নেতো, রাফায়েল লিয়াও এবং অধিনায়ক রোনালদো।

ক্রোয়েশিয়া খেলবে তিন ডিফেন্ডারের ছকে। গোলরক্ষক হিসেবে আছেন দোমিনিক লিভাকোভিচ। রক্ষণে যোসিপ স্তানিসিচ, মারিন পংগ্রাচিচ ও যোসিপ শুতালো। মাঝমাঠে মাতেও কোভাচিচ, অধিনায়ক লুকা মদ্রিচ, নিকোলা ভ্লাসিচ, মার্টিন বাতুরিনা ও পেতার সুচিচ। সামনে গোলের দায়িত্বে থাকবেন আন্তে বুদিমির ও ইভান পেরিসিচ।

পর্তুগালের একাদশ: ডিয়োগো কস্তা (গোলরক্ষক) জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্ডিস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, রোনালদো।

ক্রোয়েশিয়ার একাদশ: দোমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক) যোসিপ স্তানিসিচ, মারিন পংগ্রাচিচ, যোসিপ শুতালো, মাতেও কোভাচিচ, লুকা মদ্রিচ, নিকোলা ভ্লাসিচ, মার্টিন বাতুরিনা, পেতার সুচিচ, আন্তে বুদিমির, ইভান পেরিসিচ।

ইত্তেফাক/জেডএইচ