ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই সরাসরি বৈঠকে বসবেন দুই নেতা

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৩:০৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ সময় তারা শিগগিরই যুক্তরাষ্ট্রে মুখোমুখি বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে ফোনালাপ ও আসন্ন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে তারা যুক্তরাষ্ট্রে সরাসরি বৈঠক করার বিষয়ে সম্মত হন।

তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে বা যুক্তরাষ্ট্রের কোন শহরে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নেতানিয়াহুর দপ্তরও এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি।

ইত্তেফাক/এএম