বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই ম্যাচে দুর্দান্ত শুরু পেয়েছে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে গোলের দেখা পেয়েছে তারা। লিওনেল মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়াম ম্যাচের শুরুতে ইতিবাচক বার্তা দেয় কেপ ভার্দে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনাকে কোনো সুযোগ দেয়নি তারা। এতে গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে যায় আলবিসেলেস্তেরা।
এরপর ম্যাচের ২৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান মেসি।
এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম। আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

