আর্জেন্টিনাকে চমকে দিয়ে গোল শোধ দিলো কেপ ভার্দে 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৮

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছিল আলবিসেলেস্তেরা। তবে বিরতির পর গোল শোধ করে ম্যাচে ১-১ এ সমতা এনেছে কেপ ভার্দে। 

মায়ামির হার্ড রক স্টেডিয়াম ম্যাচের শুরুতে ইতিবাচক বার্তা দেয় কেপ ভার্দে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনাকে কোনো সুযোগ দেয়নি তারা। এতে গোল ছাড়াই হাইড্রেশন ব্রেকে যায় আলবিসেলেস্তেরা। 

এরপর ম্যাচের ২৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান মেসি। 

এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম। আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে গোলের দেখা পায় কেপ ভার্দে। ডি বক্সের ভেতরে পাওয়া বল এমিলিয়ানো মার্টিনেজের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ান ডেরয় দুয়ার্ত। 

ইত্তেফাক/জেডএইচ