কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করেছে ফরাসিরা। তবে প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়েছে তারা। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে দু'দল।
ম্যাচের শুরু থেকে প্যারাগুয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকে ফ্রান্স। একের পর এক আক্রমণে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমবাপ্পে-ওলিসেরা। তবে সেই ডিফেন্স ভাঙতে পারেনি তারা।
ম্যাচে ৮০ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে ফ্রান্স। তবুও ভালো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ম্যাচের ৩৬ মিনিটে পরিস্থিত কিছুটা উত্তপ্ত হয়ে যায়। প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা। ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন ফ্রান্সের অধিনায়ক।
এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।

