এক পরিবর্তন নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল  

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:০৮

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। 

ব্রাজিলের একাদশে জাপান ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে লুকাস পাকেতা ছিটকে গেছেন। তার জায়গায় শুরুর একাদশে এসেছেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এছাড়া আর কোনো পরিবর্তন করেনি আনচেলত্তি।

এই ম্যাচ ব্রাজিলের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। কারণ, আন্তর্জাতিক ফুটবলে নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় নেই ব্রাজিলের। চারবারের দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়েজিয়ানরা। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ফলটি ১৯৯৮ বিশ্বকাপে, যখন গ্রুপ পর্বে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি। 

ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক) দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথুউস কুনহা।

ইত্তেফাক/জেডএইচ