জয় উদযাপন করতে গিয়ে বিশ্বকাপ শেষ ইংলিশ তারকার 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০০:৪৫

দুর্দান্ত লড়াই শেষে মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয়ভাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে এই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ইংলিশ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের। এমন জয়ের পর উদযাপনের সময় দুর্ঘটনায় কবজি ভেঙে হাসপাতালে যেতে হয়েছে তাকে। পরে নিশ্চিত করা হয়েছে, চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার।

রেফারির শেষ বাঁশি বাজার পর সতীর্থদের সঙ্গে সমর্থকদের সামনে উদযাপন করতে যান ইংল্যান্ডের ফুটবলাররা। সেই সময় বিজ্ঞাপন বোর্ডের ওপর পড়ে গিয়ে গুরুতর চোট পান হেন্ডারসন। সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা ছুটে আসেন। তাকে অক্সিজেন দেওয়া হয় এবং পরে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।

England's Jordan Henderson suffers serious injury during 'Wonderwall'  celebration after World Cup win

ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম বিবিসিকে বলেন, 'ও কিছুটা সমস্যায় আছে। তবে আমাদের মেডিকেল দল পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রেখেছে। আসলে কী হয়েছে, তা আমি পুরোপুরি জানি না। তাই বেশি কিছু বলা ঠিক হবে না। সবাই ওর পাশে ছিল, আর সেটাই ছিল দেখার মতো সুন্দর একটি মুহূর্ত।'

পরে জানা যায়, হেন্ডারসনের কবজি ভেঙে গেছে এবং এই চোটে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তার। এই বিশ্বকাপে খুব বেশি সুযোগ পাননি সাবেক লিভারপুল অধিনায়ক। পানামার বিপক্ষে ম্যাচে ৮৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই তার একমাত্র মাঠে নামা। যদিও মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচ চলাকালে টাচলাইনের পাশে এক উত্তপ্ত পরিস্থিতিতে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন।

ইত্তেফাক/জেডএইচ