রাষ্ট্রীয় ব্যয় কমাতে কৃচ্ছ্রসাধনের পথে হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি গাড়ির বদলে ব্যবহার করছেন নিজের ব্যক্তিগত টয়োটা। জ্বালানি ও চালকের খরচও বহন করছেন নিজেই। একই সঙ্গে গাড়িবহরের আকার ১৩-১৪টি থেকে কমিয়ে ৪টিতে এনেছেন এবং বাতিল করেছেন রাস্তার দুই পাশে পুলিশ মোতায়েনের প্রথা।

