বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, গত ১৩ মে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। ওই সভায় মোসলেহ্ উদ্দিন আহমেদ সভাপতি এবং শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার সেই কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহ-সভাপতি হিসেবে ১০ জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন একেএম আওলাদ হোসেন (অতিরিক্ত আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স), মো. আকরাম হোসেন (অতিরিক্ত আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্স), সরদার নুরুল আমিন (অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ), ফারুক আহমেদ (অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ) এবং মো. ইসরাইল হাওলাদার (পুলিশ কমিশনার, জিএমপি)।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোট ৭ জন দায়িত্ব পেয়েছেন, যার মধ্যে রয়েছেন– প্রত্যুষ কুমার মজুমদার, মোহাম্মদ জসীম উদ্দিন এবং ড. চৌধুরী মো. জাবের সাদেক। অন্যান্য সম্পাদকীয় পদ: সাংগঠনিক সম্পাদক হিসেবে মোর্তোজা আলী খান, কোষাধ্যক্ষ হিসেবে মো. মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাক সরকার।
১৫১ সদস্যের এই কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মুহাম্মদ তালেবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হিসেবে তারেক মাহমুদ স্থান পেয়েছেন।
নবগঠিত কমিটিতে ৬ জন সহ-সাংগঠনিক সম্পাদক, অর্থ, দপ্তর, আইন, আন্তঃসার্ভিস সমন্বয়, প্রচার, প্রকাশনা, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, মহিলা বিষয়ক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং আপ্যায়ন সম্পাদকসহ সংশ্লিষ্ট সহ-সম্পাদকের পদ রাখা হয়েছে। এছাড়া কমিটিতে ৯৭ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

